সেন্ট মার্টিনের টিকেট, ট্রাভেল পাস মিলছে বিডিটিকেটসে
অনলাইন প্ল্যাটফর্মটির মাধ্যমে সেন্ট মার্টিন যাওয়ার জাহাজের টিকেট কাটলে যাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে ট্রাভেল পাস সুবিধা পাবেন।
সেন্ট মার্টিন যাওয়ার টিকেট ও ট্রাভেল পাস পাওয়া যাবে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম ‘বিডিটিকেটস’ এ।
এর মাধ্যমে ভ্রমণকারীরা সহজে বাস থেকে শুরু করে জাহাজের টিকেট, রিটার্ন টিকেট ও ট্রাভেল পাস নিতে পারবেন বলে কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অনলাইন প্ল্যাটফর্মটির মাধ্যমে সেন্ট মার্টিন যাওয়ার জাহাজের টিকেট কাটলে যাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে ট্রাভেল পাস সুবিধা পাবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিডিটিকেটস ব্যবহারকারীরা সপ্তাহের সাত দিন যেকোনো সময় অনলাইনে টিকেট কাটতে পারবেন। যেকোনো সহায়তার জন্য ১৬৪৬০ নম্বরে কল করে কাস্টমার কেয়ার সাপোর্ট নিতে পারবেন তারা।
এ সম্পর্কিত আপডেট, সুবিধা, অফার যাবে প্রতিষ্ঠানটির ফেইসবুক পেইজে বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত বন্ধ রাখা হয়েছিল। দ্বীপটিতে গত ১ নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত তিন মাস ভ্রমণের সুযোগ পাচ্ছেন পর্যটকেরা।
এরমধ্যে নভেম্বরে পর্যটকরা শুধু দিনের বেলায় দ্বীপটিতে ভ্রমণ করতে পারতেন। ডিসেম্বর ও জানুয়ারিতে শুধু দুই মাস রাতে থাকার সুযোগ থাকছে।
