২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএফআইসি ব্যাংকে 'বার্ষিক ব্যবসায়িক সম্মেলন'

"অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তিশালী, স্বচ্ছ ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং ব্যবস্থা গড়াই আইএফআইসির মূল লক্ষ্য,” বলেন মো. মেহমুদ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 12:50 AM

Updated : 26 Aug 2026, 05:32 PM

'বার্ষিক ব্যবসায়িক সম্মেলন' আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।

শনিবার আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে পরিচালনা পর্ষদ ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এ সম্মেলন হয়। 

এতে গত বছরের সাফল্য পর্যালোচনা এবং নতুন বছরের কৌশলগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে সম্মেলনে পরিচালনা পর্ষদের সদস্য এবভাদুল ইসলাম, কাজী মো. মাহবুব কাশেম, মো. গোলাম মোস্তফা ও মুহাম্মদ মনজুরুল হকসহ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকরা, বিভিন্ন বিভাগের প্রধান এবং সব শাখার ব্যবস্থাপকরা অংশ নেন। 

মো. মেহমুদ হোসেন বলেন, "দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি শক্তিশালী, স্বচ্ছ ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলাই আইএফআইসি ব্যাংকের প্রধান লক্ষ্য। সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ের পাশাপাশি ব্যবসায়িক মডেলে কৌশলগত পরিবর্তনের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।

"এই লক্ষ্য অর্জনে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিটি পদক্ষেপে আমাদের পরিচালনা পর্ষদ পূর্ণ সমর্থন ও সহযোগিতা দিতে বদ্ধপরিকর।"