মারকো পোলো হোটেলে মিডল্যান্ড ব্যাংকের কার্ডধারীদের জন্য ছাড়
রুম রেট, রেস্টুরেন্ট, ক্যাফে, ব্যাংকুয়েট হল ও স্পা সেবায় মিলবে এই ছাড়।
মিডল্যান্ড ব্যাংকের সব ধরনের কার্ডধারীরা মারকো পোলো ঢাকা হোটেলে পাবেন বিশেষ ছাড়।
এ বিষয়ে গত ১৫ ডিসেম্বর দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মিডল্যান্ড ব্যাংক কর্তৃপক্ষ।
এ চুক্তির আওতায় মিডল্যান্ড ব্যাংকের সব ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা হোটেলটিতে রুম রেটের ওপর ৫০ শতাংশ, রেস্টুরেন্ট (পোলো অ্যাম্বার) ও ক্যাফেতে (মারকো স্ট্রিট) ১৫ শতাংশ, ব্যাংকুয়েট হলে (স্যাফায়ার) ৩০ শতাংশ এবং পোলো স্পা সেবায় ১৫ শতাংশ ছাড় পাবেন।
রাজধানীর গুলশান-২ এ মিডল্যান্ড ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে এ চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার মো. নজমুল হুদা সরকার এবং মারকো পোলো ঢাকা হোটেলের অপারেশনস ম্যানেজার মো. আসরাফ উদ্দিন।
মিডল্যান্ড ব্যাংকের হেড অব পিআরডি মো. রাশাদুল আনোয়ার এবং মারকো পোলো ঢাকা হোটেলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং মারুফা নূর মারিয়াসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
