১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

৩০৬ কোটি টাকার নতুন আমানত পেয়েছে লংকাবাংলা ফাইন্যান্স

৪৪ দিনে নতুন আমানত সংগ্রহের এই অর্জনকে এক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় লংকাবাংলা ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 01:00 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

দেড় মাসের মধ্যে ৩০৬ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ করতে পেরেছে ব্যাংক বাহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কোম্পানি জানিয়েছে, ৪৪ দিনে নতুন আমানত সংগ্রহের অর্জনকে এক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় লংকাবাংলা ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে।

অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা, সর্বোচ্চ অবদান রাখা কর্মী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এজন্য লংকা বাংলার সব গ্রাহক ও অংশীদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মানসম্পন্ন আর্থিক সেবা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম।

সিএমএসএমই ও রিটেইল বিজনেস প্রধান কামরুজ্জামান খান বলেন, “ব্যবসায়িক স্বচ্ছতা, দক্ষতা ও সুশাসনই এই অর্জনের মূল চাবিকাঠি। লংকাবাংলা ফাইন্যান্স দীর্ঘদিন ধরে দেশের আর্থিক খাতে নির্ভরযোগ্যতা, উদ্ভাবনী পণ্য এবং সুশাসনের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করে আসছে।

“এই সাফল্য প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রযাত্রার এক উজ্জ্বল প্রমাণ। লংকাবাংলা পরিবারের সবার সম্মিলিত প্রচেষ্টায় এই অসাধারণ সাফল্য সম্ভব হয়েছে।”