নগদের কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
এখন পর্যন্ত ৩ হাজারেরও বেশি উদ্যোক্তার সন্তান অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন।
উদ্যোক্তাদের সন্তানদের নিয়ে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ।
‘সন্তানের কণ্ঠে কোরআন তিলাওয়াত’ নামে এ প্রতিযোগিতায় এখন পর্যন্ত ৩ হাজারেরও বেশি উদ্যোক্তার সন্তান অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ বলেছে, প্রতিদিনই নিবন্ধনকারীদের সংখ্যা বাড়ছে। প্রতিযোগিতাটি তিনটি বয়সভিত্তিক বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম বিভাগে তিন থেকে ছয় বছর বয়সের শিশুরা অংশ নিতে পারবে। দ্বিতীয় বিভাগে ছয় থেকে ১১ বছর এবং তৃতীয় বিভাগে ১১ থেকে ১৬ বছর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।
অংশগ্রহণের নিয়ম অনুযায়ী, নগদের উদ্যোক্তারা তাদের সন্তানের কোরআন তিলাওয়াতের এক থেকে দুই মিনিটের একটি ভিডিও রেকর্ড করে নির্ধারিত গুগল ফর্ম লিঙ্কে আপলোড করবেন। আপলোডের সময় আরো কিছু প্রয়োজনীয় তথ্যও সেখানে দেবেন। দেশের ১০টি অঞ্চলের সকল নগদ উদ্যোক্তার সন্তানেরা নিজ নিজ অবস্থান থেকেই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
ভিডিওগুলো নগদ ইসলামিকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির তত্ত্বাবধানে বিচার-বিশ্লেষণ করা হবে। চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিটি বয়স শ্রেণী থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৯ জন জাতীয় পর্যায়ের বিজয়ী হবে। বিজয়ীদের অর্থ পুরস্কারের সঙ্গে ক্রেস্ট ও সার্টিফিকেট দেবে নগদ ইসলামিক।
