২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল’ শুরু ঢাকায়

বুধবার থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2025, 02:44 PM

Updated : 26 Aug 2026, 12:00 PM

রমজান ও ঈদকে সামনে রেখে ইফতারের পণ্য ও উৎসবের পোশাক নিয়ে  ‘রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল ২০২৫’ এর আয়োজন বসেছে রাজধানীতে। 

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল ২০২৫’উদ্বোধন করেছে এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।

বিজ্ঞপ্তিতে এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট জানিয়েছে, এই উৎসবের মূল লক্ষ্য হল রমজান ও ঈদের আবহকে এক করে দর্শনার্থীদের জন্য এক ব্যতিক্রমী অভিজ্ঞতা তৈরি করা।

এই আয়োজনে ঐতিহ্যবাহী ও আধুনিক ইফতার সামগ্রী, উৎসবের পোশাক, গৃহস্থালি এবং জীবনযাপনের নানা ধরনের পণ্য রাখা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

এ সময় বিম শোয়েরে ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের এই আয়োজনের সহযোগী অংশীদার হিসেবে উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিক ফিতা কাটার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করা হয়।

বুধবার থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রতিষ্ঠানটি আশা করছে এই আয়োজন পরিবার, খাদ্যপ্রেমী ও ব্যবসায়ীদের জন্য এক অনন্য মিলনমেলা হয়ে উঠবে।