১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এআই চালিত বিজ্ঞাপনী প্লাটফর্ম অ্যাডজোইকের যাত্রা শুরু

“এটি কোনো সাধারণ সোশ্যাল মিডিয়া অ্যাড ম্যানেজমেন্ট টুল নয়; এটি একটি ডিমান্ড-সাইড প্ল্যাটফর্ম।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2026, 12:44 AM

Updated : 17 Sep 2026, 02:59 AM

দেশের বিজ্ঞাপনের বাজার ও ডিজিটাল বিপণনের জন্য আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত প্রোগ্রাম্যাটিক অ্যাডজোইক। 

সম্প্রতি ঢাকার একটি হোটেলে প্ল্যাটফর্মটির যাত্রা শুরুর ঘোষণা হয় বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সেলস ইন্টেলিজেন্স ও ডিজিটাল মার্কেটিংকে একসূত্রে বাঁধতে ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্ম ‘আম্ব্রেলাএক্সের’ সমন্বিত ইকোসিস্টেমও তুলে ধরা হয় অনুষ্ঠানে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মূলত অ্যাডজোইক এবং আম্ব্রেলাএক্স যৌথভাবে ডিজিটাল প্রোগ্রামেটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং সেলস অটোমেশনকে একটি স্মার্ট ড্যাশবোর্ডে নিয়ে এসেছে।

অ্যাডজোইক এর প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জী বলেন, "প্রথাগত নিয়মে আন্দাজনির্ভর বিজ্ঞাপন চালাতে গিয়ে উদ্যোক্তা ও ব্র্যান্ডগুলোর প্রচুর অর্থ ও সময় অপচয় হয়।

"ডিসেলসের ডেটা ও সেলস ইন্টেলিজেন্সের ওপর নির্ভর করে নির্মিত অ্যাডজোইক ব্র্যান্ডগুলোকে সঠিক ডেটা ব্যবহারের মাধ্যমে কম খরচে কাঙ্ক্ষিত ক্রেতার কাছে পৌঁছাতে সাহায্য করবে।”  

প্রতিষ্ঠানটির চিফ টেকনোলজি অফিসার টিপু আরবিদ বলেন, অ্যাডজোইক কোনো সাধারণ সোশ্যাল মিডিয়া অ্যাড ম্যানেজমেন্ট টুল নয়; এটি একটি ডিমান্ড-সাইড প্ল্যাটফর্ম।

কোনো থার্ড-পার্টি কুকির ওপর নির্ভর না করে এটি মাত্র ১০ মিলিসেকেন্ডের কম সময়ে সিদ্ধান্ত নেয় এবং ১০০ মিলিসেকেন্ডের ডিজিটাল নিলামের মাধ্যমে সর্বনিম্ন খরচে সঠিক বিজ্ঞাপন নিশ্চিত করে।