২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নগদ ইসলামিক ওয়ালেট: ৩ জন জিতলেন ওমরাহ প্যাকেজ

বিজয়ীদের বাড়িতে গিয়ে উপহার পৌঁছে দিয়েছে নগদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 05:29 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

রোজার মাসে নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহার করে তিনজন জিতে নিয়েছেন ওমরাহ প্যাকেজ।

ক্যাম্পেইনে অংশ নিয়ে সম্প্রতি ঢাকার উত্তরার অটোরিকশাচালক মো. জুবায়ের হোসেন, কাফরুল এলাকার ঠিকাদার মো. শাহজাহান ও লালমনিরহাটের কৃষক মো. মানিক এ পুরস্কার জিতেছেন।

বিজয়ীদের বাড়িতে গিয়ে উপহার পৌঁছে দেওয়া হয়েছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন ইস্কাটনের মসজিদুন নূরের খতিব মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, নাশিদ শিল্পী মুনাইম বিল্লাহ ও নগদ ইসলামিক শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি।

নগদ ইসলামিক শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান শহীদুল ইসলাম বারাকাতি বলেন, “নগদ ইসলামিকের এই ক্যাম্পেইনের মাধ্যমে তিনজন মহান আল্লাহর পবিত্র কাবা শরিফ তাওয়াফ করতে পারবেন, এটার জন্য আমরা অনেক আনন্দিত। আমরা নগদ ইসলামিকের মাধ্যমে এরকম কিছু উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।”