২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

দুই দিনের এ আয়োজন রোববার শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2026, 07:47 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

রাজধানীতে হয়ে গেল ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন।

ঢাকার একটি হোটেলে দুই দিনের এ আয়োজন রোববার শেষে হয়েছে বলে ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকটির বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এম. জুবায়দুর রহমান।

ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএস ও শরীআহ সুপারভাইজরি কাউন্সিলের চেয়ারম্যন মুফতি শামসুদ্দিন জিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন।

এ ছাড়া অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও এম কামাল উদ্দীন জসিমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, ১৬টি জোনের প্রধান এবং ৪০০টি শাখার ব্যবস্থাপরা অংশ নেন।