২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের এক বিষয়ের পরীক্ষা স্থগিত

তবে ৯ জানুয়ারির অন্যান্য বিষয়ের পরীক্ষা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের এক বিষয়ের পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2023, 11:57 PM

Updated : 05 Jan 2023, 11:57 PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের একটি পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণে’ ৯ জানুয়ারির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের ২২১৬০৩ পত্রের পরীক্ষা স্থগিত করার কথা জানানো হয়।

তবে ৯ জানুয়ারির অন্যান্য বিষয়ের পরীক্ষা নেওয়ার পাশাপাশি ২০২১ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার পূর্বঘোষিত সব সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের স্থগিত পরীক্ষার সংশোধিত তারিখ পরে জানাবে জাতীয় বিশ্ববিদ্যালয়।