২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইউসুফ

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইউসুফ

অধ্যাপক মোহাম্মদ ইউসুফ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2022, 08:26 PM

Updated : 04 Aug 2022, 08:54 PM

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ঊর্ধ্বতন বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক ইউসুফ ১৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

আগামী ১০ অগাস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে তিনি অবমুক্ত হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের মার্চে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার অবসরে যান। এরপর কলেজটির উপাধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।