ইরাবের নেতৃত্বে জসিম-ফারুক
ইরাবের বার্ষিক সাধারণ সভায় শিক্ষা বিষয়ক সাংবাদিকরা নতুন নেতৃত্ব বেছে নিয়েছেন।
এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) সভাপতি হয়েছেন বিজনেস স্ট্যান্ডার্ডের মীর মোহাম্মদ জসিম, তার সঙ্গে সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাবের ফারুক হোসাইন।
বুধবার বিকালে রাজধানীর একটি হোটেলে ইরাবের বার্ষিক সাধারণ সভায় শিক্ষা বিষয়ক সাংবাদিকরা নতুন নেতৃত্ব বেছে নেন।
তিনজন জ্যেষ্ঠ শিক্ষা সাংবাদিক নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ। এছাড়া দৈনিক ইত্তেফাকের নিজামুল হক এবং দৈনিক দেশ রূপান্তরের শরীফুল আলম সুমন নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন।
২০২২-২৩ কার্যনির্বাহী কমিটিতে দৈনিক আমাদের সময়ের এম এইচ রবিন সহ-সভাপতি, বিজনেস পোস্টের সোলাইমান সালমান যুগ্ম সাধারণ সম্পাদক, বণিক বার্তার সাইফ সুজন অর্থ সম্পাদক, দৈনিক মানবজমিনের পিয়াস সরকার সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ জার্নালের আসিফ কাজল দপ্তর ও প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া দৈনিক যায়যায়দিনের আমানুর রহমান এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সেলিনা শিউলি কার্যনির্বাহী সদস্য হয়েছেন।
নয় সদস্যবিশিষ্ট নতুন কমিটির সদস্যরা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।
