আইইউবির সেরা শিক্ষার্থীরা পেলেন ‘অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড’
২০২১ সালের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হয়।
সেরা শিক্ষার্থীদের অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড দিয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।
বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে কয়েকটি ক্যাটাগরিতে গত বৃহস্পতিবার এ পুরস্কার দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ২০২১ সালের স্প্রিং, সামার, অটাম সেমিস্টারের সেরা শিক্ষার্থীদের ডিনস লিস্ট, ডিনস মেরিট লিস্ট, ডিনস অনার লিস্ট, ভাইস চ্যান্সেলরস লিস্ট, ভাইস চ্যান্সেলরস অনার লিস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তানভীর হাসান, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আব্দুল হাই শিকদার এতে বক্তব্য দেন।
