২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তিতে বিশেষ ছাড়

এ সুবিধা মিলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 09:27 PM

Updated : 02 Sep 2022, 09:27 PM

ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে উত্তরা ইউনিভার্সিটি।

গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ছাড় আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উত্তরা ইউনিভার্সিটি জানিয়েছে, স্বল্প খরচে উচ্চ শিক্ষা কার্যক্রম চলমান রাখতেই তারা এ ক্যাম্পেইন শুরু করেছে।

তাছাড়া এসএসসি ও এইচএসসির ফলের ওপর ভিত্তি করে ১০ শতাংশ থেকে শুরু করে শতভাগ বিশেষ বৃত্তিও দেওয়া হচ্ছে বিবিএ, বাংলা, ইংরেজি, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, সিএসই ও ইসলামিক স্টাডিজের মতো মতো প্রোগ্রামগুলোতে।

“যাদের এসএসসি ও এইচএসসি- দুটোতেই জিপিএ-৫.০০ আছে, তদেরকে শতভাগ ওয়েভার দেওয়া হচ্ছে।”

এর বাইরে সিভিল, ইইই, টেক্সটাইল, ম্যাথমেটিক্স ও এডুকেশনের চার বছরের প্রোগ্রামের ক্ষেত্রে নূন্যতম ৫০ শতাংশ টিউশন ফি ছাড় দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।