২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউল্যাবের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুন এন্ড ব্র্যাডস্ট্রিট ডাটা এন্ড অ্যানালাইসিসের সিইও জারা মাহবুব।

ইউল্যাবের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ

ইউল্যাবে নবীনবরণে জারা মাহবুব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2022, 12:36 AM

Updated : 11 Oct 2022, 12:36 AM

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির ফল সেমিস্টার ২০২২ এর নবাগত শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ অক্টোবর এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডুন এন্ড ব্র্যাডস্ট্রিট ডাটা এন্ড অ্যানালাইসিস প্রাইভেট লিমিটেড-এর সিইও জারা মাহবুব নিজের জীবনে যেসব প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলেন, তা কীভাবে মোকাবেলা করেছিলেন এবং সেখান থেকে কী কী শিক্ষা গ্রহণ করেছিলেন, সে সম্পর্কে আলোকপাত করেন। 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা যদি এখনও কোন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি হবার সুযোগ না পেয়ে থাক, তাহলে ধরে নিতে হবে যে তোমাদের প্রকৃত জীবন এখনো শুরুই হয়নি।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান।