২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঢাবি ছাত্রলীগের নবীনবরণ কনসার্ট শুক্রবার

বাংলাদেশের ‘ওয়ারফেজ' ও ‘আভাস' এবং ‘ফসিলস' ও ‘চন্দ্রবিন্দু' ব্যান্ড গান পরিবেশন করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2023, 07:00 PM

Updated : 07 Dec 2023, 07:00 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘স্মার্ট বাংলাদেশ: স্মার্ট ক্যাম্পাস' শিরোনামে শুক্রবার কনসার্ট আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

বিকেল ৩টায় ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে গান পরিবেশন করবে পশ্চিমবঙ্গের জনপ্রিয় দুই ব্যান্ড ‘ফসিলস' ও ‘চন্দ্রবিন্দু' এবং দেশের দুই লোকপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ' ও ‘আভাস'।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নবীনদের নতুন দিনের যাত্রা রাঙিয়ে দিতে বাংলাদেশ ছাত্রলীগ এ অনুষ্ঠানের আয়োজন করেছে।