২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টামফোর্ডের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি স্থাপন

মতিঝিলের কাছে মান্ডায় গ্রিন মডেল টাউনে স্থায়ী ক্যাম্পাস করবে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2023, 09:04 PM

Updated : 06 Feb 2023, 09:04 PM

বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি স্থাপন করা হয়েছে।

ভিত্তি প্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ। 

সোমবার মতিঝিলের কাছে মান্ডায় গ্রিন মডেল টাউনে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের এই ভিত্তি স্থাপন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান, উপউপাচার্য অধ্যাপক মো. ইউনুছ মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জিয়াউল হাসান, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জিয়াউল হক, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. ফারাহনাজ ফিরোজ ও রুমানা হক রিতা উপস্থিত ছিলেন।