২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির দিনে ঢাবিতে যান চলাচলে বিধিনিষেধ

এ সময় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ও জরুরি সেবার যানবাহন ক্যাম্পাসে যাতায়াত করতে পারবে।

ছুটির দিনে ঢাবিতে যান চলাচলে বিধিনিষেধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ শাহবাগ থানার সামনে সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স স্থাপন করা হয়েছে। এ পথ দিয়ে প্রবেশ করতে চাইলে কারণ যাচাই করছেন দায়িত্বরত কর্মকর্তারা। ছবি: মাহমুদ জামান অভি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2025, 06:18 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুটির দিনগুলোতে বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত গাড়ি প্রবেশ সীমিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। 

শনিবার বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসের বিবৃতিতে বলা হয়েছে, "শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান চলাচল পুনরায় নিয়ন্ত্রণের কাজ ১৯ অক্টোবর থেকে শুরু হবে। 

এতে বলা হয়, শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিকাল ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলোতে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। 

প্রবেশপথ হিসেবে বিবৃতিতে শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেতের কথা বলা হয়েছে। 

এ সময় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ও জরুরি সেবার (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং ও অন্যান্য সরকারি গাড়ি) যানবাহন ক্যাম্পাসে যাতায়াত করতে পারবে। 

গণপরিবহণ এবং ভারী যানবাহন প্রবেশ সবসময়ই নিয়ন্ত্রিত থাকবে বলেও বিবৃতিতে বলা হয়।