২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে হাতবোমা বিস্ফোরণ

নিরাপত্তার কারণে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, বলেন প্রক্টর।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 12:24 AM

Updated : 26 Aug 2026, 01:15 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকের এ ঘটনায় কেউ আহত হয়নি। কে বা কারা এটি ঘটিয়েছে সেটিও কেউ বলতে পারছেন না।

হঠাৎ বড় একটি বিস্ফোরণের শব্দ শুনে কয়েকজন শিক্ষার্থী সেখানে যান। ভাস্কর্যের সামনের ফাঁকা ঘাসের মধ্যে হাতবোমা ছুড়ে দিয়ে কে বা কারা চলে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, এটা হাতবোমা বা বড় ধরনের পটকা হতে পারে। নিরাপত্তার কারণে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রক্টরিয়াল টিমের সদস্যরা সেখানে গেছেন।

তিনি জানান, খবর পেয়ে শাহবাগ থানার পুলিশও সেখানে এসেছে। কারা এটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হবে। পুলিশকেও তদন্ত চালাবে।