Published : 09 Sep 2025, 01:08 AM
ছয় বছর বাদে মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন।
এর মধ্য দিয়ে এক বছরের জন্য গঠিত হচ্ছে ২৮ সদস্যের কেন্দ্রীয় সংসদ। আর ১৩ জন করে ২৩৪ নেতা পাচ্ছে পাচ্ছে ১৮টি হল। ডাকসু মনোনীত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হন।
১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে, প্রতি বছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ৩৭ বার।
এর মধ্যে ২৯ বারই হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলের ৫০ বছরে। স্বাধীন দেশে ৫৫ বছরে নবমবারের মতো মঙ্গলবার ভোট দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গঠনতন্ত্র অনুযায়ী, ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থী অধ্যয়নরত অবস্থায় থাকলেই কেবল ভোটার হতে পেরেছেন। আর ভোটার হতে পারলেই তিনি ডাকসু বা হল সংসদে প্রার্থী হওয়ার যোগ্য অর্জন করেছেন।

|
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন |
||
|
পদের সংখ্যা ২৮
মোট প্রার্থী ৪৭১
পুরুষ প্রার্থী ৪০৯
নারী প্রার্থী ৬২
|
পদের নাম |
প্রার্থী সংখ্যা |
|
সহ-সভাপতি (ভিপি) |
৪৫ |
|
|
সাধারণ সম্পাদক (জিএস) |
১৯ |
|
|
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) |
২৫ |
|
|
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক |
১৭ |
|
|
কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক |
১১ |
|
|
আন্তর্জাতিক সম্পাদক |
১৪ |
|
|
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক |
১৯ |
|
|
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক |
১২ |
|
|
গবেষণা ও প্রকাশনা সম্পাদক |
৯ |
|
|
ক্রীড়া সম্পাদক |
১৩ |
|
|
ছাত্র পরিবহন সম্পাদক |
১২ |
|
|
সমাজসেবা সম্পাদক |
১৭ |
|
|
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক |
১৫ |
|
|
মানবাধিকার ও আইন সম্পাদক |
১১ |
|
|
ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক |
১৫ |
|
|
১৩ সদস্য পদের বিপরীতে প্রার্থী |
২১৭ |
|
|
হল সংসদ নির্বাচন |
||
|
হল সংসদ ১৮
মোট পদ ২৩৪
প্রতি হলে পদ ১৩
১৮ হলে মোট প্রার্থী ১০৩৫
১৩ ছাত্র হলের প্রার্থী ৮৫০
৫ ছাত্রী হলের প্রার্থী ১৮৫
|
পদের নাম |
প্রার্থী সংখ্যা |
|
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল |
৫৯ |
|
|
সলিমুল্লাহ মুসলিম হল |
৬২ |
|
|
জগন্নাথ হল |
৫৫ |
|
|
ফজলুল হক মুসলিম হল |
৫৮ |
|
|
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল |
৭৫ |
|
|
সূর্যসেন হল |
৭৫ |
|
|
হাজী মুহম্মদ মুহসীন হল |
৬০ |
|
|
কবি জসীম উদ্দীন হল |
৬৮ |
|
|
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল |
৭৩ |
|
|
শেখ মুজিবুর রহমান হল |
৫৯ |
|
|
অমর একুশে হল |
৭৬ |
|
|
বিজয় একাত্তর হল |
৬৮ |
|
|
স্যার এ এফ রহমান হল |
৬২ |
|
|
রোকেয়া হল |
৪৫ |
|
|
শামসুন নাহার হল |
৩৫ |
|
|
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল |
৩১ |
|
|
শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল |
৩৬ |
|
|
কবি সুফিয়া কামাল হল |
৩৮ |
|
৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। একজন ভোট দেবেন ৪১টি করে- কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে।
|
কোন কেন্দ্রে কত ভোট |
|||
|
কেন্দ্র |
কেন্দ্রের মোট ভোট |
হল |
হলের ভোট |
|
কার্জন হল কেন্দ্র |
৫০৭৭ |
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল |
২০০৫ |
|
অমর একুশে হল |
১৩০০ |
||
|
ফজলুল হক মুসলিম হল |
১৭৭২ |
||
|
শারীরিক শিক্ষা কেন্দ্র |
৪৮৫৩ |
জগন্নাথ হল |
২২২৫ |
|
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল |
১৯৬৩ |
||
|
সলিমুল্লাহ মুসলিম হল |
৬৬৫ |
||
|
ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) |
৫৬৬৫ |
রোকেয়া হল |
৫৬৬৫ |
|
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র |
৪৭৫৫ |
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল |
২১১০ |
|
শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল |
২৬৪৫ |
||
|
সিনেট ভবন কেন্দ্র |
৪৮৩০ |
স্যার এ এফ রহমান হল |
১৩৮০ |
|
হাজী মুহম্মদ মুহসীন হল |
১৪০৭ |
||
|
বিজয় একাত্তর হল |
২০৪৩ |
||
|
উদয়ন স্কুল অ্যান্ড কলেজ |
৬১৫৫ |
সূর্যসেন হল |
১৪৯৫ |
|
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল |
১৭৫৩ |
||
|
শেখ মুজিবুর রহমান হল |
১৬০৯ |
||
|
কবি জসীম উদদীন হল |
১২৯৮ |
||
|
ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র |
৪৪৪৩ |
কবি সুফিয়া কামাল হল |
৪৪৪৩ |
|
ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ |
৪০৯৬ |
শামসুন নাহার হল |
৪০৯৬ |
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠেয় ডাকসু নির্বাচনে ২৮ পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। মোটাদাগে ১০টি প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তিন শতাধিক প্রার্থী; বাকিরা অংশ নিচ্ছেন স্বতন্ত্র হিসেবে।
|
কোন প্যানেলে প্রার্থী কারা |
||||
|
ছাত্র সংগঠন |
প্যানেল |
ভিপি |
জিএস |
এজিএস |
|
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল |
- |
আবিদুল ইসলাম খান |
শেখ তানভীর বারী হামিম |
তানভীর আল হাদী মায়েদ
|
|
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির |
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট |
সাদিক কায়েম |
এসএম ফরহাদ |
মহিউদ্দিন খান |
|
ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র কাউন্সিল, ছাত্র যুব আন্দোলন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক ছাত্র মঞ্চ |
প্রতিরোধ পর্ষদ |
শেখ তাসনিম আফরোজ ইমি (স্বতন্ত্র)
|
মেঘমল্লার বসু (বাংলাদেশ ছাত্র ইউনিয়ন)
|
মো. জাবির আহমেদ জুবেল (বিপ্লবী ছাত্র মৈত্রী)
|
|
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ)
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ)
বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল |
অপরাজেয় ৭১–অদম্য ২৪ |
মো. নাইম হাসান বিসিএল |
এনামুল হাসান অয়ন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ)
|
অদিতি ইসলাম সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ)
|
|
স্বতন্ত্র |
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য |
উমামা ফাতেমা |
আল সাদী ভূঁইয়া |
জাহিদ আহমেদ |
|
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ |
বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ |
আব্দুল কাদের |
আবু বাকের মজুমদার |
আশরেফা খাতুন |
|
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ |
ডাকসু ফর চেঞ্জ |
বিন ইয়ামিন মোল্লা |
সাবিনা ইয়াসমিন
|
রাকিবুল ইসলাম |
|
- |
সমন্বিত শিক্ষার্থী সংসদ |
জালালুদ্দিন মুহাম্মদ খালিদ (স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ)
|
মো. মাহিন সরকার এনসিপি থেকে বহিষ্কৃত (ভোট থেকে সরে দাঁড়িয়েছেন) |
শারমিন এ্যানি (লক্ষ্মীপুর জেলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতি) |
|
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ |
সচেতন শিক্ষার্থী সংসদ |
ইয়াসিন আরাফাত |
খায়রুল আহসান মারযান সাইফ |
মোহাম্মাদ আলাউদ্দিন |
|
- |
- |
(সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী) এ বি জুবায়ের (সাবেক মুখ্য সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) |
(সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী) মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ (জুলাই ঐক্য)
|
সদস্য পদে লড়ছেন আশিক খান ও আব্দুর রহমান আল ফাহাদ
|
ব্যালট: ওমএমআরে ভোট, গণনা মেশিনে
ছয় পাতার ওএমআর ফর্মে গ্রহণ করা হবে ডাকসু ও হল সংসদের ভোট।
ডাকসুর ওএমআর শিট: ৫ পাতার
প্রতিটি হল সংসদের ওএমআর শিট: ১ পাতার
ব্যালটে থাকবে: পদের নাম, ব্যালট নম্বর, প্রার্থীর নাম এবং ভোট চিহ্ন দেওয়ার ঘর
আটটি কেন্দ্রে ১৪ মেশিনে ভোট গণনা হবে। যেগুলোর কোনোটির স্ক্যানিং স্পিড- ঘণ্টায় ৫০০০, কোনোটির ৮০০০ পাতা।
ফল ঘোষণা: নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে