ডিগ্রির ফরম পূরণের সময় বাড়ল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ,তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো, ফয়জুল করিম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিগ্রি পাস ও সার্টিফিকেট পরীক্ষার ফরম পূরণের সময় তিন দিন বাড়িয়ে ২৫ জুন করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
