জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষা শুরু ২৮ মার্চ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা আগামী ২৮ মার্চ শুরু হবে। শেষ হবে ৩০ মে।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।
পরীক্ষার সময়সূচি ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nu.edu.bd/degree - এ পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
