কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাক্ষাৎকারের নতুন সূচি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকারের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলী আশরাফের সভাপতিত্বে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে আগামী ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারী উত্তীর্ণদের সাক্ষাৎকার গ্রহনের সিদ্ধান্ত গৃহিত হয়।
রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার জানান, এ ইউনিটের সাক্ষাৎকার মেধাক্রম ০১ থেকে ৩৫০ পর্যন্ত ১৪ ফেব্রুয়ারি, ৩৫১ থেকে ৭০০ পর্যন্ত ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় শুরু হবে।
বি ইউনিটের সাক্ষাৎকার মেধাক্রম ০১ থেকে ৩৭৫ (মানবিক) ১৪ ফেব্রুয়ারি, ০১ থেকে ৭৫ (বাণিজ্য) ১৫ ফেব্রুয়ারি ও ০১ থেকে ২০০ (বিজ্ঞান) ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় শুরু হবে।
সি ইউনিটের সাক্ষাৎকার মেধাক্রম ০১ থেকে ২৮৮ (বাণিজ্য) ১৪ ফেব্রুয়ারি, ০১ থেকে ২৫ (মানবিক) ১৫ ফেব্রুয়ারি, ০১ থেকে ৪০ (বিজ্ঞান) ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় শুরু হবে।
কোটার সাক্ষাৎকার শুরু হবে ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায়।
তিনি আরও জানান, ২২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
রেজিস্ট্রার জানান, ভর্তি ফি ১২ হাজার ৭৬০ টাকা এবং বিদেশি ছাত্র-ছাত্রীদের জন্য ৩০০ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ বিশ্ববিদ্যালয় শাখা জনতা ব্যাংকে জমা দিতে হবে। বিভাগের ফি পূর্বনির্ধারিত হারে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।
বিস্তারিত তথ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cou.ac.bd) পাওয়া যাবে বলে রেজিস্ট্রার জানান।
