জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে পাশ ৯৩ শতাংশ
পরীক্ষা শেষ হওয়ার ১৮ দিন পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের অনার্স চূড়ান্ত পর্বের ফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত এ ফলাফলে ২৭টি বিষয়ে গড় পাশ করেছে ৯৩ শতাংশ শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার ওই তথ্য জানানো হয়েছে।
ফলাফল www.nu.edu.bd এবং www.nubd.info ওয়েবসাইট থেকে জানা যাবে।
এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে SMS করেও ফলাফল জানা যাবে।
এক্ষেত্রে Message অপশনে গিয়ে nu<space>h4 <space> Roll লিখে 16222 নম্বরে Send করতে হবে।
গত বছরের ১১ নভেম্বর লিখিত এবং ২৪ ডিসেম্বর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ হয়।
