২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড ১৭ জানুয়ারি

পঞ্চম বাংলাদেশ পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের সিলেট বিভাগের প্রতিযোগিতা আগামী ১৭ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 07:11 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

রোববার প্রতিযোগিতার সদস্য সচিব অধ্যাপক শরীফ মো. শরাফ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ জানুয়ারি সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একদিনের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে  ক্যাটাগরি ‘এ’ তে সপ্তম ও অষ্টম শ্রেণি, ক্যাটাগরি ‘বি’তে নবম ও দশম শ্রেণি এবং ‘সি’তে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

মেধা তালিকায় নির্বাচিত প্রতিযোগীরা ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্যায়ের অলিম্পিয়াডের জন্য মনোনীত হবে।

প্রতিযোগিতার অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীরা www.bdpho.org ওয়েবসাইটে গিয়ে আগামী ১৪ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে বলে জানান প্রতিযোগিতার সদস্য সচিব।