২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম স্থগিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১-১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ভর্তি কার্যক্রম অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 04:34 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব অধ্যাপক মো. মমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলো হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ১১-১৫ জানুয়ারির ভর্তি কার্যক্রম অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।