জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতকের ভর্তি পরীক্ষা শুক্রবার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষে স্নাতকের(সম্মান) ভর্তি পরীক্ষা শুক্রবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সারাদেশে একযোগে ১৮০টি কেন্দ্রে শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার ২ লাখ ৬০ হাজার আসনের বিপরীতে ৫ লাখ ৭০ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
