২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পাশ ৯৩ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১১ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 08:12 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পরীক্ষায় ৩১টি বিষয়ে সারাদেশে ১০৩টি কলেজের এক লাখ ছাব্বিশ হাজার ৮২১ জন পরীক্ষার্থী অংশ নেন। মোট ৮২টি কেন্দ্রে পরীক্ষা হয়।

পরীক্ষায় পাশের হার ৯৩ দশমিক ৩৩ শতাংশ।

বৃহস্পতিবার রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে ফলাফল জানা যাবে।

এছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে এসএমএস করেও ফলাফল জানা যাবে। এ ক্ষেত্রে Message অপশনে গিয়ে nu<space>mf<space> Roll লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।