২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: আবেদনের সময় শেষ হচ্ছে শনিবার

দ্বিতীয় বারের মতো সময় বাড়ানোর পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময় শেষ হচ্ছে শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2014, 09:48 AM

Updated : 22 Aug 2022, 07:23 PM

এ বছর মোট ১৭টি বিভাগে ৯১০ জন শিক্ষার্থী ভতির সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ ডিসেম্বর। তবে কবে কোন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে তা এখনও জানানো হয়নি।

রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউনিটভিত্তিক পরীক্ষার তারিখ চূড়ান্ত হলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cou.ac.bd) ও গণমাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।

এর আগে গত ১৪ অক্টোবর দ্বিতীয়দফা আবেদনের সময় বৃদ্ধি করা হয়।