২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরে রাবির নবম সমাবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2014, 05:37 PM

Updated : 22 Aug 2022, 07:14 PM

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  সমাবর্তনে ২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে স্নাতক (সম্মান) পাশ করা শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সংক্রান্ত সাংগঠনিক কমিটির সভায় ১৫ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে সমাবর্তন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আগামী ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত সমাবর্তনের নিবন্ধন কার্যক্রম চলবে।

এ সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ru.ac.bd) পাওয়া যাবে।