২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষসেরার পুরস্কার পেল শান্তিপুর কলেজ

সাংস্কৃতিক সংগঠন ‘মহানগরী সাংস্কৃতিক ফোরাম’ এবছর শান্তিপুর কলেজকে ঢাকা নগরীর সেরা কলেজের পুরস্কার দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2014, 04:26 PM

Updated : 22 Aug 2022, 07:13 PM

নগরীর হোটেল র‌্যাডিসনে এক অনুষ্ঠানে গত শুক্রবার সন্ধ্যায় এ পুরস্কার দেয়া হয় বলে কলেজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কলেজের অধ্যক্ষ রনজিত কুমার দে’র হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।  

মহানগরী সাংস্কৃতিক ফোরামের সদস্য সচিব মো. আলমাস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জল ইসলাম, সাবেক সেনা প্রধান হারুন অর রশিদ, সংগঠনের সভাপতি মুহাম্মদ ইউনুস তালুকদার রাজু প্রমুখ।  

ফজলে রাব্বি মিয়া তার বক্তব্যে কলেজের স্লোগান ‘তথ্য ও প্রযুক্ত নির্ভর শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সুনাগরিক গড়াই শান্তিপুর কলেজের অঙ্গীকার’ এর প্রশংসা করেন। 

অধ্যক্ষ রনজিত দে কলেজের প্রতিষ্ঠাতা সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে মহানগরী সাংস্কৃতিক ফোরাম ও শান্তিপুর কলেজ সাংস্কৃতিক গোষ্ঠী। সবশেষে নৈশ ভোজের আয়োজন করা হয়।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক, লায়ন হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা মো. শওকত হোসেন মিয়া, কলেজ গভর্নিং বডির সভাপতি শাহাবুদ্দিন মজুমদার, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, প্রবীর মিত্র, অরুণা বিশ্বাস, দিলারা জামান, আজিজুল হাকিম প্রমুখ।