জবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের (‘ডি’ ইউনিট) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছাত্রলীগের দুই কর্মীসহ সাতজনকে আটক করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে তাদেরকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
আটকদের চারজন এসএমএসের মাধ্যমে উত্তর দেওয়ার সময় ও তিনজন প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)
“এছাড়া কেএল জুবিলী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে রওনক জাহান ফারজানা ও আমেনা আক্তার মিলি নামের দুই পরীক্ষার্থীর প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন জবির ইংরেজি বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান এবং মাসুদ মোল্লা।”
এদিকে সেগুনবাগিচা হাই স্কুল কেন্দ্রে প্রক্সি দিতে গিয়ে সরকারি কবি নজরুল কলেজের শিক্ষার্থী জিয়াদ খান আটক হয়েছেন বলে জানিয়েছেন নূর মোহাম্মাদ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদে আটক জিয়াদ খান সাংবাদিকদের উপস্থিতিতেই জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের নির্দেশে তিনি প্রক্সি দিতে এসেছিলেন। এজন্য এক লাখ টাকায় চুক্তি হয়েছিল।
আটক হওয়া ছাত্রলীগ কর্মী মেহেদী হাসানও জানান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের অনুসারী তরিকুল ইসলামের (বহিষ্কৃত) নির্দেশে তিনি প্রক্সি দিয়েছেন।
ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মাদ বলেন, “পরীক্ষায় জালিয়াতি করায় তিন জনকে সূত্রাপুর থানায়, দুই জনকে রমনা, দুই জনকে চকবাজার ও পল্টন থানায় সোপর্দ করা হয়েছে।”
এছাড়া জালিয়াতির সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ৩৫টি কেন্দ্রে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে এসএমএসের মাধ্যমে জালিয়াতির অভিযোগে গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় তিন জন এবং ৫ সেপ্টেম্বর বাণিজ্য অনুষদের পরীক্ষায় সাত ভর্তিচ্ছুকে আটক করা হয়েছিল।
এছাড়া ১৯ সেপ্টেম্বর কলা অনুষদের ভর্তি পরীক্ষার দিনও জালিয়াতি ও অসুদপায় অবলম্বনের অভিযোগে ছয় পরীক্ষার্থী এবং তাদের সহযোগিতা করায় চারজনকে আটক করে পুলিশে দেয় কর্তৃপক্ষ।
এ বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ভর্তির জন্য ৫৪০টি আসনের বিপরীতে ৬৫ হাজার ৯৮৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
