ঢাবি চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধীন চ-ইউনিটের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যনুযায়ী, এই ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে আট হাজার ৯ ৮৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী এই অনুষদে পরীক্ষা দিয়েছে।
পরীক্ষা চলার সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, চারুকলা অনুষদের ডিন এবং ‘চ ইউনিট ভর্তি পরীক্ষার ইউনিট প্রধান ও সমন্বয়কারী অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভীসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা পরীক্ষা-কেন্দ্র পরিদর্শন করেন।
