চট্টগ্রামে হরতালে পেছাচ্ছে না পরীক্ষা
বৃহত্তর চট্টগ্রামে বুধবার জামায়াতে ইসলামী হরতাল ডাকলেও সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা হবে বলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন।
ফাইল ছবি
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে বুধবার সকাল ১০টা থেকে এইচএসসির রসায়ন, ইতিহাস ও ইসলামের ইতিহাস এবং বিকালে অর্থনীতি ও বাণিজ্যিক ভুগোল প্রথম পর্বের পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
নগর জামায়াতের আমিরসহ ২১ নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য তিন জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।
