শাবি শিবিরের কর্মসূচি প্রত্যাহার,ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিন হরতাল ও অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের প্রচার সম্পাদক আসাদুজ্জামান বাবলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল ও অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের এ ঘোষণা দেয়া হয়।
আসাদুজ্জামান বলেন,প্রশাসন দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে আমরা হরতাল ও অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।
একই সঙ্গে মঙ্গলবার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘটেরও ঘোষণা দিয়েছিল তারা।
গত ১২ ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসির রাতে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ‘চেতনা ৭১’-এর নামফলক ভাংচুর করা হয়।
এর প্রতিবাদে পরদিন মানববন্ধনে হামলা চালায় শিবিরকর্মীরা। সেদিন এক শিক্ষকের মোটরসাইকেল এবং দুই শিক্ষার্থীর সাইকেলে আগুন দেয় হামলাকারীরা।
এ দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৭ ফেব্রুয়ারি শিবির সভাপতি এহসানুল করিমসহ ১৪ নেতাকর্মীকে বহিষ্কার করে কর্তৃপক্ষ।
