নর্থসাউথে বিজ্ঞাপনচিত্র তৈরির কর্মশালা অনুষ্ঠিত
টেলিভিশন বিজ্ঞাপন তৈরির প্রতিযোগিতাকে সামনে রেখে বেসরকারী বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে বিজনেস ক্লাব ‘ইয়ং এন্ট্রেপ্রেনিউরস্ সোসাইটি’র আয়োজনে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
‘আন্ত: এনএসইউ অ্যাড মেকার’ নামের এ প্রতিযোগিতাকে সামনে রেখে কর্মশালাটির প্রথম ধাপের বাছাই সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে, যাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৩৭২টি দল অংশ নিচ্ছে।
কর্মশালায় প্রতিযোগীদের তৈরি হতে বিভিন্ন ধরনের তিনটি সেশনে তিন বক্তা পরামর্শ দেন।
বক্তারা হলেন- গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশের সিইও গউসুল আলম শাওন, একই প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েট ক্রিয়েটিভ ডিরেক্টর অনম বিশ্বাস এবং ডিজিটাল ও সোশাল মিডিয়ার ব্যবস্থাপক রেফায়াত আহমেদ।
কর্মশালায় বক্তারা বিজ্ঞাপন তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
২০১০ সাল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বিজ্ঞাপনচিত্র তৈরি ও বিপণন কৌশল নির্ধারণের সমন্বয় ভিত্তিক এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
কর্মশালার শেষে প্রতিযোগিতার প্রথম ধাপের বিষয় দেয়া হয়। এই ধাপে প্রতিদ্বন্দ্বী দলগুলোকে ‘আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ ক্রিকেট উপলক্ষে বাংলাদেশকে উপস্থাপন’ করার কৌশল ও বিজ্ঞাপনচিত্র তৈরি করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ প্রতিযোগিতার মিডিয়া পার্টনার।
