কুমারখালীতে প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার গভীর রাতে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
তবে, কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পলাশ কুমার দাস বলেন, রাত ১২টার দিকে আগুন লাগলে স্থানীয়রা নিভিয়ে ফেলে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।
তিনি জানান, আগুনে স্কুলের টিনশেড ভবনের দুটি কক্ষের টিনের নিচে দেয়া বাঁশের তৈরি চাটাই ও পার্টিশন সম্পূর্ণ পুড়ে যায়।
আগামী ২৭ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র হিসেবে স্কুলটি ব্যবহার করার কথা ছিল।
