২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে সাংবাদিক সমিতি নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি (চবিসাস) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে এইচ এম হুমায়ূন মাসুদ ও সাধারণ সম্পাদক পদে তাসনিম হাসান রিয়াদ নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কাঠমান্ডু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 10:15 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

হুমায়ূন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের এবং তাসনিম দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

শনিবার দুপুর পর্যন্ত ভোট শেষে বিকালে ফল ঘোষণা করা হয়।

ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে সহ-সভাপতি পদে দৈনিক সমকালের প্রতিনধি মাসুদ ফরহান অভি এবং যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবু বকর সিদ্দিক রাহাত নির্বাচিত হন।

অর্থ ও ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বদেশের আবদুল্লাহ আল ফারুক।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সাঙ্গু পত্রিকার প্রতিনিধি আরিফুল ইসলাম।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন শাকেরুল হক তরু।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রধান নির্বাচন কমিশনার ড. সিরাজউদ্দৌলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোট চলে। পরে ভোটগণনা শেষে ফল ঘোষণা করা হয়।

“সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মাত্র একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।”

সমিতির ২৯ জন ভোটারের মধ্যে ২৬ জন ভোট দিয়েছেন।