২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ভতিচ্ছুদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ও মানববিদ্যা অনুষদের (বি- ১ ইউনিট) স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2013, 09:19 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

বুধবার কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ইমরান হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে কলা ও মানববিদ্যা অনুষদ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এর মধ্যে লিখিত ভর্তি পরীক্ষায় ১১০ দশমিক ২০ থেকে ৮৯ দশমিক ৭৭ নম্বর প্রাপ্তরা ২৮ ডিসেম্বর এবং ভর্তি পরীক্ষায় ৮৯ দশমিক ৭৫ নম্বর থেকে ৮৫ দশমিক ৬৪ নম্বর প্রাপ্তরা ২৯ ডিসেম্বর সাক্ষাৎকার দেবেন।

সাক্ষাৎকারের জন্য শিক্ষার্থীদের প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি’র মূল নম্বরপত্র এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডসহ উপস্থিত হতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।