চবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীববিজ্ঞান অনুষদ ও মেরিন সায়েন্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হবে ২৬ ডিসেম্বর।
বৃহস্পতিবার ভর্তি কমিটির সচিব ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জীব বিজ্ঞান অনুষদ (এইচ ১-৩ ইউনিট) ও ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের (জি ইউনিট) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
পূর্বে ঘোষিত পরীক্ষা কেন্দ্রসমূহ এবং সময় অপরিবর্তিত থাকবে বলেও এতে জানানো হয়।
ইঞ্জিনিয়ারিং অনুষদের (আই ইউনিট) সাক্ষাৎকার আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় অনুষদ কার্যালয়ে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
