চবি চারুকলায় ভর্তির ব্যবহারিক পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের ভর্তির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে ।
অনিবার্য কারণে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে বলে মঙ্গলবার বিকালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চবি চারুকলা ইনস্টিটিউটের পরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার পরিবর্তিত সময়সূচী পরে জানানো হবে।
