কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আবারো স্থগিত করা হয়েছে।
রোববার বিকালে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব মো. মজিবুর রহমান মজুমদার এ তথ্য জানান।
তিনি বলেন, ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে বলেও জানান মজিবুর।
২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের পরীক্ষা ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
