২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম স্থগিত

বিরোধী দলীয় জোটের হরতাল ও অবরোধের মধ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 05:51 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা গোলাম মর্ত্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ১৪ ডিসেম্বর মেধাক্রম অনুযায়ী প্রথম বর্ষে ছাত্র-ছাত্রীদের ভর্তি করার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে এই ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

ভর্তি কার্যক্রমের পরবর্তী তারিখ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইট www.ruet.ac.bd এ জানিয়ে দেয়া হবে।

গত ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর বিশ্ববিদ্যালয়ের ৬৯০টি আসনে ভর্তির জন্য প্রাথমিকভাবে তিন হাজার ১৪ জনকে নির্বাচিত করা হয়েছে।