জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন তারিখ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৭ ডিসেম্বরের স্থগিত ২০১১ সালের সম্মান চতুর্থ বর্ষের গণিত এবং ২০১২ সালের বিবিএ দ্বিতীয় বষের্র চতুর্থ সেমিস্টার পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মান ৪র্থ বর্ষের গণিত পরীক্ষা শুক্রবার সকাল সাড়ে ৮টা এবং বিবিএ ২য় বষের্র ৪র্থ সেমিস্টার পরীক্ষা (থিওরিঅ্যান্ড প্র্যাক্টিসেস অব ব্যাংকিং) একই দিন দুপুর ২টায় শুরু হবে।
এদিকে বিরোধী জোটের ডাকা অবরোধ আরো তিনদিন বাড়ানোর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের নির্ধারিত সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
সোমবার ফয়জুল করিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত পরীক্ষাগুলোর সময় ও তারিখ পরে বিশ্ববিদ্যালয়ের ওয়বেসাইটে (www.nubd.info, www.nu.edu.bd) প্রকাশ করা হবে।
