রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক শাহজাহান আলী মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুরে উপাচার্য ড. এ কে এম নূর উন নবীর সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
আগামী ১১ থেকে ১৩ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তিনি বলেন, “অবরোধের কারণে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেয়া হবে।”
