খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত
আগামী সপ্তাহে অনুষ্ঠেয় খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পরিবর্তিত তারিখ ও সময় পরে জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক এস এম আতিয়ার রহমান।
২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের এই ভর্তি পরীক্ষা আগামী ৭, ৮ ও ৯ ডিসেম্বর হওয়ার কথা ছিল।
