২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ভেটেরিনারির ভর্তি পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 07:51 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।

সহকারী পরিচালক খলিলুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ ডিসেম্বরের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস মাহফুজুল বারির সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানানো হয়।