২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 12:09 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ruet.ac.bd থেকে ফল জানতে পারবেন ভর্তিচ্ছুরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মর্ত্তুজা আলী জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ভর্তি পরীক্ষা কমিটির সব সদস্যের সম্মতিক্রমে এই ফল প্রকাশ করা হয়।

তিনি বলেন, এ বছর বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের জন্য প্রাথমিকভাবে তিন হাজার ১৪ জন শিক্ষার্থীকে নির্বাচন করা হয়েছে। এদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী ৬৯০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।   

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ৩০টি আসনের জন্য প্রাথমিকভাবে ১২৪ জন ছাত্র-ছাত্রীকে নির্বাচন করা হয়েছে।

চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীরা আগামী ১৪ ডিসেম্বর থেকে ভর্তি হতে পারবেন। এরপরেও আসন শূন্য থাকলে প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা থেকে পরবর্তী মেধাক্রম অনুযায়ী ছাত্র-ছাত্রীদের ভর্তি করা হবে।

গত ১৬ নভেম্বর রুয়েটের ভর্তি পরীক্ষা হয়। পাঁচ হাজার ৯৫২ জন শিক্ষার্থী এতে অংশ নিয়েছিলেন।