২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ‘ঘ’ ইউনিট: প্রতি আসনে পরীক্ষার্থী ৬২ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে ভর্তি হতে এবার প্রতি আসনের বিপরীতে লড়তে হবে গড়ে ৬২ জন শিক্ষার্থীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 09:25 AM

Updated : 23 Aug 2022, 07:11 PM

আগামী শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাজধানীর মোট ৮৬টি কেন্দ্রে এ পরীক্ষা হবে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক হাজার ৩৫৬ আসনের বিপরীতে এবার পরীক্ষারর্থী ৮৬ হাজার ৪৩ জন।

এই ইউনিটের পরীক্ষার মাধ্যমে এইচএসসির বিজ্ঞানের শিক্ষার্থীরা স্নাতক পর্যায়ে কলা, মানবিক বা বাণিজ্যে ভর্তির সুযোগ পায়। একইভাবে কলা, মানবিক বা বাণিজ্যের শিক্ষার্থাও বিভাগ পরিবর্তন করতে পারে।

পরীক্ষার আসন বিন্যাস ইতোমধ্যে আবেদনকারীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটেও (http://admission.eis.du.ac.bd/) তা প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন করতে নিষিদ্ধ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।