২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিপ্লোমা প্রকৌশলীরা ভর্তির যোগ্য শাবিতে

পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইজ্ঞিনিয়ারিং পাশ শিক্ষার্থীরা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফরম নিতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 09:14 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

রোববার বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবে ভর্তি পরীক্ষা নিয়ে এক সংবাদ সম্মেলনে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক জাকির হোসেন এই তথ্য জানান।

তিনি জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এইচএসসি/সমমান শিক্ষার্থীদের পাশাপাশি ডিপ্লোমা ইন ইজ্ঞিনিয়ারিং পাশ শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে।

আগামী ৩০ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই শিক্ষাবর্ষে শাবিপ্রবিতে ভর্তি হতে ডিপ্লোমা ইন ইজ্ঞিনিয়ারিং পাশ ডিপ্লোমাধারীদের ২০০৮/০৯ সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সভাপতি অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল বলেন, আমাদের দেশের যে সকল ডিপ্লোমা ইজ্ঞিনিয়ার রয়েছেন তারা খুবই দক্ষ। আমি তাদের নিয়ে গর্ববোধ করি।

তাদের যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও দেশে তাদের উচ্চশিক্ষার সুযোগ কম। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তে এখন থেকে তারা শাবিপ্রবি থেকে উচ্চশিক্ষা নিতে পারবে।

তাদের চার বছরের ডিগ্রি থাকলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর এইচএসসি/সমমান পাশ করা শিক্ষার্থীদের সমান সংখ্যক কোর্স তাদেরও করতে হবে বলে জানান অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল।